1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

চৈতী গ্রুপের পানিতে ভেসে গেলো সরকারি রাস্তা: ৭ গ্রামের মানুষের দুর্ভোগ

  • আপডেট : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ২০১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিটে জমে থাকা বৃষ্টির পানিতে পাশ্ববর্তী ছোটশীলমান্দী গ্রামের রাস্তা ভেঙ্গে গেছে। পানির তীব্র স্রোতে সড়কের অনেকটা জুড়ে গভীর গর্ত হয়ে মাটি সরে গেছে। এতে ৫-৭ টি গ্রামের কয়েক হাজার মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে।

সরেজমিন গিয়ে দেখা গেছে, সোনারগাঁ পৌরসভার ৩ নং ওয়ার্ডের ছোট শীলমান্দী গ্রামে চৈতী গ্রুপের বিশাল শিল্পপার্ক। এরই এক অংশ নির্মানাধীন আবুল কালাম স্পিনিং মিলের পাশে ছোট শীলমান্দী গ্রামের দেলোয়ারের বাড়ির সামনের সড়কটিতে গভীর ভাঙ্গন দেখা দিয়েছে।

গ্রামবাসীর অভিযোগ, বিভিন্ন সময় বৃষ্টি ও অন্যান্য কাজে ব্যবহৃত পানি রাস্তার দিকে ছেড়ে দেয়। এতে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। গত দুই দিন আগে ভারী বৃষ্টিতে পানির তীব্র স্রোতে এ সড়কটি ভেঙ্গে গেছে। এটা পৌরসভার সরকারি রাস্তা ছোট শীলমান্দিসহ আশে পাশের ৭/৮ টি গ্রামের মানুষ চলাচল করে এ সড়কটি দিয়ে।

গ্রামের বাসিন্দা আলম জানান, চৈতী গ্রুপের আগ্রাসন শুধু এটাই নয়। ঢাকা চট্টগ্রাম হাইওয়ের সঙ্গে সংযোগ স্থলে কয়েকশ মিটার পাকা সড়কও বালু ফেলে চলাচলের অনুপযোগী করে রেখেছে চৈতী গ্রুপ।

বর্তমানে কোন রিকশা বা গাড়ি এ সড়কে চলতে পারে না। গ্রামের বাসিন্দা রতন মিয়া বলেন, গত দুই দিন আগে বৃষ্টিতে চৈতি কোম্পানির ভেতরের পানি তীব্র স্রোতে গ্রামের দিকে ছুটে আসে। কাঁচা রাস্তাটি মারাত্নক ভাবে ধ্বসে গেছে। কোম্পানির লোকদের অনেক বার বলা হয়েছে। কিন্তু এখনো কোন ব্যবস্থা গ্রহণকরে নাই।

এ ব্যাপারে সোনারগাঁ পৌরসভার সহকারি প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, বিষয়টি জানা ছিল না। এখন আমরা ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park