1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

  • আপডেট : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজারের উত্তর পাশে নয়াপুর ঈদগাহ মাঠের সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-আড়াইহাজার থানার মাউরাদি এলাকার মৃত হাবিবুর রহমান ভুইয়ার ছেলে মোঃ সুমন ভুঁইয়া (৩৫), মৃত নুর মোহাম্মদ এর ছেলে রাসেল (২৯), মৃত হালিম মুন্সির ছেলে আবুল ও মৃত জুয়েলের ছেলে রতন।
ডিবি পুলিশ সোনারগাঁ জোনের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ ইমদাদুল ইসলাম তৈয়বের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ তরিকুল ইসলাম জানান, এসআই সৈয়দ রুহুল আমিন, এস আই হর-বিলাশ ও এস আই ফরিদ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজার এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় বিভিন্ন পরিবহনে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ১টি লোহার চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ৩টি টর্চ লাইট এবং ১টি কাটার প্লাস উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামালা দায়ের করে আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park