1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

শেখ হাসিনার হাত ধরেই ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়বো: তাপস

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬২ বার পঠিত

নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের সদস্যসচিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

ফজলে নূর তাপস বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে চলেছেন। আমাদের দেশের নিজস্ব স্যাটেলাইট হওয়ার কথা কেউ চিন্তা করেনি। সেটাও প্রধানমন্ত্রী করেছেন। রূপপুর বিদ্যুৎকেন্দ্র করতে চেয়েও পারেনি, বঙ্গবন্ধুকন্যা পেরেছেন। এমন অনেক কর্ম রয়েছে তার। এত ছোট জীবনে যে এত কাজ কেউ করতে পারেন, তার বড় উদাহরণ তিনি। আমরা তার দীর্ঘায়ু কামনা করি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৭ বার হত্যার চেষ্টা করা হয়েছে। এমন নজির আর কোথাও নেই। তার ওপর যতবার হামলা হয়েছে, ততবার বীরদর্পে তিনি দেশের মানুষের জন্য কাজ করেছেন। কারও কোনো হুমকি-ধামকি তাকে পিছপা করতে পারেনি। আর পারবেও না কখনো।

ডিএসসিসি মেয়র বলেন, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে অনেক প্রতিবন্ধকতা এসেছিল। অনেক ফোন এসেছে। কিন্তু তার উপযুক্ত জবাব প্রধানমন্ত্রী দিয়েছেন। অনেকে বলেছেন, রায় কার্যকর হবে না। কিন্তু তিনি কার্যকর করে আমাদেরকে কলঙ্কমুক্ত করেছেন। তাই আমরা প্রধানমন্ত্রীর দীর্ঘ হায়াতের জন্য দোয়া করবো। ২০৪১ সালের উন্নত বাংলাদেশ যেন তিনি নিজ হাতে গড়ে দিয়ে যেতে পারেন, সেই দোয়াই করবো।

অনুষ্ঠানের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. মমতাজ উদ্দিন ফকির, সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নুর দুলাল, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান মনির, সাবেক সম্পাদক ব্যারিস্টার বশির আহিমেদ, সাবেক সম্পাদক মো. মোমতাজ উদ্দীন আহমেদ মেহেদী, বাংলাদেশ বার কাউন্সিলের নেতা ও প্রসিকিউটর মো. মোখলেসুর রহমান বাদল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park