1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

ইলেকশন মনিটরিং ফোরাম (ইএমএফ) কে নিবন্ধন দিয়েছে সরকার

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত ৩১টি পর্যবেক্ষক সংস্থা ও ২০টি এনজিও সংগঠনের মোর্চা ইলেকশন মনিটরিং ফোরামকে নিবন্ধন দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। কোম্পানী আইন ১৯৯৪ এর ২৮ ধারা অনুযায়ীপ ২৫ সেপ্টেম্বর, ২০২২ তারিখে বাণিজ্য মন্ত্রণালয়ের সংগঠন-১ শাখায় দায়িত্ব প্রাপ্ত উপ-সচিব তরফদার সোহেল রহমান স্বাক্ষরিত পত্রে উল্লেখিত নিবন্ধন নং-১০/২০২২। ইলেকশন মনিটরিং ফোরামের কার্যনির্বাহী কমিটিতে- চেয়ারম্যান হিসেবে রয়েছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী, পরিচালকবৃন্দ যথাক্রমে- সাবেক নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ, ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. হাবিবুর রহমান, বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আহমেদ আবুল কালাম আজাদ, মানবাধিকার সংগঠক মো: তানবীরুল ইসলাম, ব্যবসায়ী মো: ইকবাল বাহার, এনজিও সংগঠক মো: মনির হোসেন, সুলতানা রাজিয়া।

গণতন্ত্র, ভোটাধিকার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এবং জনগণকে ভোট দিতে উদ্বুদ্ধকরণসহ বিভিন্ন কার্যক্রমের উদ্দেশ্য নিয়ে সংস্থাটি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে গঠিত হয়েছিল এবং দেশী-বিদেশী পর্যবেক্ষক আমন্ত্রণ জানিয়ে বহুল আলোচিত এ সংগঠন ২০১৮ সালের পর থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণসহ বিভিন্ন মানবিক কার্যক্রমে দেশব্যাপী কর্মসূচী অব্যাহত রেখেছে। ইলেকশন মনিটরিং ফোরাম (ইএমএফ) এর নিবন্ধন প্রদান করায় মন্ত্রী পরিষদ সচিব, মুখ্য সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানায় সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park