1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোহাগ রনির উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিনে দোয়া ও খাবার বিতরণ

  • আপডেট : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাজী শাহ মোহাম্মদ সোহাগ রনির উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকালে মোগরাপাড়া তার নিজ বাড়ির অফিসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।

দোয়া অনুষ্ঠানে মুহতামিম মুফতি আমিনুল মুনাজাত পরিচালনা করেন। দোয়া ও মুনাজাত শেষে অসহায় ও দুঃস্থদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শাহ জামাল তোতা, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম বিজয়, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা পিঞ্জর ও পলাশ, সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সজল চন্দ্র ঘোষ, সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক অর্ণি আলম, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগ নেতা ওলিদ ওসমান, আমিরুল ইসলাম হৃদয়সহ মোগরাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park