1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে ইঞ্জিনিয়ার মাসুমের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

  • আপডেট : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম উদযাপন করা হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর ইউনিয়নের ঝাউচর দারুল উলূম মাদরাসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠানের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার।

দোয়া অনুষ্ঠানে ঝাউচর দারুল উলূম মাদরাসার মুহতামিম মুফতি মামুনুর রশীদ নো’মানী মুনাজাত পরিচালনা করেন। দোয়া ও মুনাজাত শেষে উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদের সার্বিক সহায়তায় অর্ধ সহস্রাধিক শিক্ষার্থীদের মাঝে উন্নত খাবার পরিবেশন করা হয়েছে।

এসময় উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, উপজেলা আওয়ামী মহিলা লীগ নেত্রী নাসরিন সুলতানা ঝরা সহ উপজেলা যুবলীগ, মহিলা লীগ, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park