1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সাংবাদিক লাঞ্ছনা-হত্যার হুমকিদাতাদের বিচারের দাবিতে সোনারগাঁওয়ে মানববন্ধন

  • আপডেট : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাব-রেজিস্ট্রি অফিসে ২৭ লাখ টাকা রাজস্ব ফাঁকির অনুসন্ধানী সংবাদের অথ্য উদঘাটন করতে গেলে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে সোনারগাঁও প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁ উপজেলার গণমাধ্যম কর্মীবৃন্দ বলেন, সাংবাদিকদের হুমকি-ধামকি দিয়ে অন্যায়ের বিরুদ্ধে কলম ধরা বন্ধ করা যাবে না। জীবন বাজি রেখেই আমরা সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরবো। আজ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় আমাদের সহকর্মীদের প্রাণনাশের হুমকির সম্মুখীন হতে হয়েছে।

বাংলাদেশ সরকারের প্রায় ২৭ লক্ষ টাকার রাজস্ব ফাঁকির সংবাদ সংগ্রহ করতে গেলে বাধা ও আক্রমণের পর প্রাণনাশের হুমকি দেয়ার সাহস কি করে পায় তারা? এ অন্যায় সাংবাদিক সমাজ কোনোভাবেই মেনে নিতে পারে না। হুমকিদাতা একাধিক মামলার আসামি, সাব রেজিস্ট্রি অফিসের ভেন্ডার শহীদ সরকার ও দলিল লেখক মাহবুবুর রশিদ নয়নকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় মানববন্ধনে।

বক্তারা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে শহীদ সরকার ও মাহবুবুর রহমান রশিদ নয়ন কে গ্রেফতার করা না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের মতো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি সোনারগাঁও প্রেস ক্লাব থেকে সোনারগাঁ উপজেলা চত্বর হয়ে উপজেলা নির্বাহি অফিসারের কক্ষে একটি স্মারকলিপি প্রদানের মাধ্যমে সমাবেশ শেষ করা হয়।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর সংবাদের জন্য তথ্য সংগ্রহ করতে গেলে সোনারগাঁও সাব-রেজিস্ট্রি অফিস কক্ষে সাংবাদিকদের উপর হামলা চালানো হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, আনন্দ টিভির সোনারগাঁ প্রতিনিধি মাজহারুল ইসলাম, মেঘলা টিভির সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংবাদিক আনিসুর রহমান, মাসুম মাহমুদ, জহিরুল ইসলাম মৃধা, ভিপি পারভেজ, শাহরুখ আহম্মেদ, মোক্তার হোসেন, ফাহাদুল ইসলাম, দেলোয়ার হোসেন, আব্দুল করিম, জহির উদ্দিন রাজিব, শামিম হোসেন, মোঃ আজাদ ও কুমকুমসহ সোনারগাঁ ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন অনলাইন মিডিয়া ও প্রিন্টিং মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park