1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বান্দরবান আলীকদম উপজেলার ‘ট্রফি ভাঙা’ সেই ইউএনও বদলি

  • আপডেট : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৭ বার পঠিত

নিউজ ডেস্ক: 

বান্দরবান আলীকদম উপজেলার সেই নির্বাহী কর্মকর্তা (ইউএনওকে) মেহরুবা ইসলামকে ঢাকা বদলি করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক লিখিত আদেশে তাকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। সেখান থেকে কোনো একটি উপজেলায় তাঁকে পদায়ন করতে বলা হয়েছে। ফুটবল টুর্নামেন্টের ট্রফি ভেঙে ইউএনও মেহরুবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, ‘বান্দরবানের আলীকদম উপজেলার নির্বাহী কর্মকর্তাকে ঢাকা বিভাগীয় কমিশনারের অধীন ন্যস্ত করা হলো। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ন্যস্ত কর্মকর্তাকে পদায়নকৃত অধিক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের জন্য ১৯৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার ক্ষমতা অর্পণ করা হলো।’ তবে জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকরের কথা বলা হলেও কখন তাঁকে ঢাকায় যোগদান করতে হবে, তা এখন ও বলা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park