1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে পরকীয়ার জেরে দলিল লিখককে হত্যা, স্ত্রী আটক

  • আপডেট : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পরকীয়ার জেরে মো. মোশারফ হোসেন ভূঁইয়া নামে এক দলিল লিখককে বালতির পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। গত শনিবার দিবাগত রাতে উপজেলার কাঁচপুর ইউনিয়নের খালপাড় চেঙ্গাইন গ্রামে এ ঘটনা ঘটে।


খবর পেয়ে গতকাল রবিবার দুপুরে সোনারগাঁও থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী শাহিনুর আক্তারকে আটক করেছে পুলিশ।
এ হত্যাকান্ডের ব্যাপারে সোনারগাঁও থানার ওসি (তদন্ত) মো. আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্ততি চলছে।
সোনারগাঁও থানার ওসি (তদন্ত) মো. আহসান উল্লাহ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কাঁচপুর ইউনিয়নের খালপাড় চেঙ্গাইন গ্রামের আব্দুল কাদির ভূঁইয়ার ছেলে দলিল লিখক মো. মোশারফ হোসেন ভূঁইয়াকে গত শনিবার দিবাগত রাতে ডাকাতরা হত্যা করেছে বলে স্ত্রী শাহিনুর আক্তার দাবি করেন। নিহতের স্ত্রী জানিয়েছেন ৩-৪ জনের একটি ডাকাত দল রাতে ২টার দিকে তার বাড়িতে প্রবেশ করে। পরে মোশারফ হোসেনকে অস্ত্রের মুখে জিম্মি করে বাথরুমে নিয়ে বালতির পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতির কোন আলামত না পেয়ে বিষয়টি সন্দেহ হয়। পরে নিহতের লাশ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রী শাহিনুর আক্তারকে আটক করে পুলিশ।

এলাকাবাসীর দাবি, নিহতের স্ত্রী তার পরকীয়ার জের ধরে তার স্বামীকে লোক ভাড়া করে হত্যা করে ডাকাতির ঘটনা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করে। নিহতের স্ত্রীর পরকীয়া আড়াল করতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে। পরকীয়ার কারনে আগেও একাধিক ছেলের সঙ্গে নিহতের স্ত্রী পালিয়ে গিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park