1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বিপিএলের সাতটি ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড

  • আপডেট : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৪ বার পঠিত

নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) আসন্ন তিন আসরের জন্য সাতটি ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। পুরোনো কিছু ফ্র্যাঞ্চাইজির সঙ্গে এবার যুক্ত হয়েছে নতুন কিছু। এদিকে আগ্রহ প্রকাশ করা করা সাকিব আল হাসানের মোনার্ক মার্ট পায়নি দল। বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার বিকেলে এ তথ্য জানানো হয়।

সাকিব আল হাসানের মোনার্ক মার্টের সঙ্গে নেই বিপিএলের পরিচিত ফ্রাঞ্চাইজিগুলোর মধ্যে অন্যতম বেক্সিমকো ও জেমকন গ্রুপ। আর নতুন আসে ফিউচার স্পোর্টস। আর প্রগতি গেল আসরে সিলেটের মালিকানায় থাকলেও এবার তারা পেয়েছে ঢাকার।

বরিশালের মালিকানা ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড, খুলনার মালিকানা মাইন্ডট্রি লিমিটেড, ঢাকার মালিকানা প্রগতি অটো রাইস মিল লিমিটেড, সিলেটের মালিকানা ফিউচার স্পোর্টস লিমিটেড, রংপুরের মালিকানা টগি স্পোর্টস লিমিটেড (বসুন্ধরা গ্রুপ), চট্টগ্রামের মালিকানা ডেল্টা স্পোর্টস লিমিটেড ও কুমিল্লার মালিকানা কুমিল্লা লেজেন্ডস লিমিটেডের হাতে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৫ শুরু হবে বিপিএলের নবম আসর। খেলা চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park