1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

তদন্তে ইউএনও দোষী হলে ব্যবস্থা: অতিরিক্ত সচিব

  • আপডেট : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২০১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবানের আলী কদম উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ মাঠ প্রশাসনের অন্য যেসব কর্মকর্তার বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেছে সেগুলো তদন্ত হচ্ছে। আজকের মধ্যেই তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে বলে আশা করছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজের দপ্তরে সাংবাদিকদের প্রেশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আলী কদমের ইউএনও, কুড়িগ্রামের প্রশ্ন ফাঁসের ঘটনায় ইউএনও এর সম্পৃক্ততা, বগুড়া সদর উপজেলা ইউএনও’র বিতর্কিত কর্মকাণ্ডসহ সাম্প্রতিক সময়ে মাঠ প্রশাসনের যেসব কর্মকর্তার কর্মকাণ্ড বিতর্কিতের জন্ম দিয়েছে সেগুলো তদন্ত হচ্ছে। সংশ্লিষ্ট জেলার অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে তদন্ত হচ্ছে।

সরকারের এই অতিরিক্ত সচিব জানান, প্রতিটি ঘটনায় তদন্ত কমিটি হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শাস্তি যে হয় না, এটা ঠিক না। এসব ঘটনায় আমরা বিভাগীয় ব্যবস্থা নিয়ে থাকি।

আলী কদমের ইউএনও মেহরুবা ইসলামের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে হুমায়ুন কবীর বলেন, কমিটির প্রতিবেদন পাওয়ার পর দোষী হলে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, ফুটবল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গিয়ে আলী কদমের ইউএনও মেহরুবা ইসলাম ক্ষুব্ধ হয়ে চ্যাম্পিয়ান ও রানারআপ ট্রফি মাটিতে আঁচড়ে ভেঙে ফেলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park