1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

ইউনিয়ন ভূমি অফিসে ৩ বছর হলেই বদলি

  • আপডেট : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

ভূমি অফিসে সহকারী কমিশনারের (ভূমি) দপ্তরের অধীনে ইউনিয়ন ভূমি অফিসে কর্মকাল তিন বছর পূর্ণ হওয়া কর্মচারীদের দ্রুত অন্যত্র বদলির নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। গত ১৯ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা দিয়ে সব জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়েছে।

এর আগে একাদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকে কর্ম চারীদের বদলির সুপারিশ করা হয়। শনিবার (২৪ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয় সূত্র এসব তথ্য জানিয়েছে।

জেলা প্রশাসকদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকের সুপারিশ অনুযায়ী সহকারী কমিশনারের (এসি ল্যান্ড) দপ্তরের অধীনে ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীদের মধ্যে যাদের চাকরির মেয়াদ তিন বছর পূরণ হয়েছে, তাদের দ্রুত অন্যত্র বদলির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করা হলো।

এর আগে ২০১৯ সালের ২৪ ডিসেম্বর ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠকের সুপারিশ অনুযায়ী একই সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে চাকরিকাল তিন বছরের বেশি হওয়া সব কর্মচারীকে বদলির নির্দেশ দিয়েছিল ভূমি মন্ত্রণালয়।

মূলত ভূমি অফিসের দুর্নীতির প্রবণতা রোধেই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park