1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সহপাঠী নিহতের প্রতিবাদে ফার্মগেটে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

  • আপডেট : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৮ বার পঠিত

নিউজ ডেস্ক:

তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী মো. আলী হোসেন দ্রুতগামী গাড়ির ধাক্কায় নিহতের প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে ফার্মগেটে তার সহপাঠীরা সড়ক অবরোধ করেছেন।

সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার পর তারা সড়কে অবস্থান নেন।

দেখা গেছে, রাস্তা বন্ধ করে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। তাদের দাবি, অবিলম্বে ঘাতক চালকে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে।

আন্দোলনরত শিক্ষার্থী মো. রুবেল বলেন, আমার নিরাপদ সড়ক চাই এবং আমার সহপাঠী বন্ধু মো. আলী হোসেন হত্যার বিচার চাই।

নিহত শিক্ষার্থী আলী হোসেনের চাচাতো ভাই আমানুল্লাহ বলেন, আমার ভাই হত্যার বিচার চাই এবং চালকের শাস্তি চাই।

এ সময় সব ধরনের যান চলাচল বন্ধ থাকতে দেখা যায়। প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা সড়কেই অবস্থান করছেন।

এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও মোড়ে ডিউটিরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট আশিকুর রহমান বলেন, সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। যার কারণে রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়েছে। শিক্ষার্থীরা উঠে গেলে যানজট কমে যাবে।

রবিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের তিব্বত এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী মো. আলী হোসেন (১৭) নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park