1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

মা হচ্ছেন চিত্রনায়িকা মাহি

  • আপডেট : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৬ বার পঠিত

নিউজ ডেস্ক:

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। কিছুদিন আগেই তার মা হওয়ার খবর চাউর হয়েছিল ঢালিউড পাড়ায়। তখন সেই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন মাহি। কিন্তু এবার মাহি নিজেই মা হওয়ার খবর দিলেন সবাইকে।

মাহি তার ব্যক্তিগত ফেসবুকে এই খবর সবাইকে জানিয়ে লেখেন, ‘আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন রাত কিভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন’।

মাহি-রাকিবের সংসারে আসতে যাচ্ছেন তাদের প্রথম সন্তান। এমন খবরে মাহিকে অভিনন্দন ও শুভেচ্ছা দিচ্ছেন তার ভক্ত অনুরাগীরা।

উল্লেখ্য, গত বছর সোমবার (১৩ সেপ্টেম্বর) ১২টা ৫ মিনিটে মাহি ভালোবেসে বিয়ে করেন কামরুজ্জামান সরকার রাকিবকে। তিনি গাজীপুরের রাজনীতিবিদ ও ব্যবসায়ী। এটি মাহির দ্বিতীয় বিয়ে। এর আগে সিলেটের ব্যবসায়ী অপুকে ভালোবেসে ২০১৬ সালে বিয়ে করেন মাহি। গত বছর ২২ মে পাঁচ বছরের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করেন তারা। এরপরই রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে।

২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রথম সিনেমা ‘ভালোবাসার রঙ’ দিয়ে যাত্রা শুরু করেন মাহি। এরপর বেশ কিছু আলোচিত সিনেমা উপহার দেন এই নায়িকা। সম্প্রতি মাহি অভিনীত ‘লাইভ’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। এই সিনেমায় মাহি ও সাইমনের অভিনয় দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park