1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক শফিকুল

  • আপডেট : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার স্বনামধন্য সাংবাদিক সংগঠন সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি হিসেবে আব্দুস সাত্তার প্রধান এবং সাধারণ সম্পাদক হিসেবে হাজী শফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

রোববার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত সোনারগাঁও শপিং কমপ্লেক্সের ৪র্থ তলায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে পূর্বের কমিটির সভাপতি আব্দুস সাত্তার প্রধানের সভাপতিত্বে জরুরী সভায় পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ক্লাবে এক জরুরী ভিত্তিতে দ্বি-বার্ষিক সভার আয়োজন করা হয়। এ সময় সকল সদস্যদের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে মৌখিক কণ্ঠ ভোটের মাধ্যমে সভাপতি হিসেবে দৈনিক ভোরের কাগজ ও দৈনিক মানবকন্ঠ পত্রিকা সোনারগাঁও প্রতিনিধি আব্দুস সাত্তার প্রধানকে সভাপতি ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি হাজী মো. শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

এছাড়া ২০০৬ সালের ১জানুয়ারী থেকে প্রতিষ্ঠিত সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের কার্যকরী কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দ্যা অ্যাপারেল নিউজের ষ্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান মাসুম, সহ-সভাপতি হিসেবে দৈনিক আমাদের কণ্ঠের নারায়ণগঞ্জ প্রতিনিধি একেএম কামরুজ্জামান মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক যায়যায়দিন পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি কামরুজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক করতোয়ার বিল্লাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক ইয়াদের আরাফাত হোসেন সিফাত, অর্থ সম্পাদক দৈনিক আজকালের খবরের মো. আকাশ মিয়া, দপ্তর সম্পাদক দৈনিক ঢাকা টাইমস পত্রিকার মো. ইমরান, প্রচার সম্পাদক হিসেবে দৈনিক মুক্তখবরের মো. শাহীন, সাংবাদিক কল্যাণ সম্পাদক এসএম মনির হোসেন দৈনিক সবুজ নিশান, কার্যকরী সদস্য দৈনিক ডেলটা টাইমস পত্রিকার কামাল উদ্দিন ভূঁইয়া, দৈনিক নবচেতনার হাবিবুর রহমান, সদস্য হিসেবে দৈনিক দিনপ্রতিদিনের মো. পারভেজ, দৈনিক ভোরের চেতনার লতিফুর রহমান দিপু, দৈনিক অধিকরণের আব্দুল মোতালেব প্রধান প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park