1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন সংগ্রহ করলেন মোস্তাফিজুর রহমান মাসুম

  • আপডেট : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৩ বার পঠিত

মোঃ পারভেজ হোসেন,

নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র কিনেছেন সাবেক জেলা পরিষদ সদস্য ও সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম।

রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবুসহ অন্যান্য নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে ৩নং ওয়ার্ডের প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমানের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এবারের জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। যাচাই বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৫ সেপ্টেম্বর ও প্রতিক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর আর ভোট গ্রহণ আগামী ১৭ অক্টোবর হবে বলে নির্বাচন কর্মকর্তা জানান।

এছাড়া একই ওয়ার্ড থেকে আরো ৩জন প্রার্থী মনোনয়নসংগ্রহ করেছেন বলে জানা যায়। তারা হলেন, ফারুক ওমর, আলী হায়দার ও নজরুল ইসলাম। এছাড়া সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন সংগ্রহ করেন সোনারগাঁও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম রুমা।

এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ এডভোকেট ফজলে রাব্বি, সাবেক জেলা পরিষদ সদস্য ফারুক হোসেন ভূঁইয়া, মোগরাপাড়া ইউপি সদস্য শিপন আহমেদ, সাবেক সোনারগাঁও উপজেলা ছাত্রলীগ সভাপতি রাসেল মাহমুদ, আওয়ামী লীগ নেতা শামসুজ্জামান শামসু, কামাল, মাসুদ, লিটু, মুকুল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park