1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের কমিটি ঘোষণা

  • আপডেট : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২০২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

১৯৯৭ সালের পর দীর্ঘ ২৫ বছর পর ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে আগামী ৩ বছরের জন্য সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের এড. সামসুল ইসলাম ভূঁইয়াকে সভাপতি, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে সহ-সভাপতি ও আব্দুল্লাহ আল কায়সারকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সোনারগাঁও পৌরসভা এলাকার শেখ রাসেল স্টেডিয়ামে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধক নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই নবনির্বাচিত সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এড. কামরুল ইসলাম এমপি। কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, দপ্তর সম্পাদক ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস এমপি, কার্যকরী পরিষদ সদস্য ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়শেন সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ নজিবুল্লা হিরু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সংসদ, এড. সানজিদা খানম, শাহাবুদ্দিন ফরাজী, আনোয়ার হোসেন, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, সাঈদ খোকন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ সেলিনা হায়াৎ আইভি, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ মো. নজরুল ইসলাম বাবু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোঃ বাদল প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park