1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

কোনো শিক্ষক নিজ ক্লাসের শিক্ষার্থীদের কোচিংয়ে পড়াতে পারবেন না

  • আপডেট : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৮ বার পঠিত

নিউজ ডেস্ক: দেশপ্রকাশ,

কোনো শিক্ষক নিজ ক্লাসের শিক্ষার্থীদের কোচিং সেন্টারে পড়াতে পারবেন না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আইনে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক কোচিং করার কথা বলেছি। যে শিক্ষক নিজের ক্লাসে না পড়িয়ে নিজের ক্লাসের শিক্ষার্থীদের বাড়িতে বা কোচিং সেন্টারে পড়তে বাধ্য করেন এবং সেখানে না পড়লে পরীক্ষায় ফেল করিয়ে দেন কিংবা কম নম্বর দেন, এটা একেবারেই অনৈতিক। এ কারণেই কোচিং সেন্টারে পড়ানো নিষিদ্ধ করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশে-বিদেশে বিভিন্ন ধরনের পরীক্ষার প্রস্তুতির জন্য কোচিং কিন্তু কিছুটা দারকার হয়। আমাদের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের তুলানায় শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সংখ্যা অনেক বেশি। সেখানে শিক্ষকদের পক্ষে প্রতিটি শিক্ষার্থীর দিকে নজর দেওয়া সম্ভব হয় না। যার কারণে অনেকেই পিছিয়ে পড়তে পারে। তাই আমরা আইনে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক কোচিং করার কথা বলেছি।

এ সময় উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park