1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে জোর পূর্বক মন্দিরের জমি দখলের চেষ্টা পুলিশ সুপারের হস্তক্ষেপ চেয়ে কার্যালয়ে দরখাস্ত

  • আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৪৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ইউসুফগঞ্জ এলাকায় শ্রী শ্রী শম্ভুনাথ ব্রহ্মচারী আশ্রমের মন্দিরের জায়গা জোর পূর্বক দখল করে নেয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় (১ সেপ্টেম্বর) বৃহস্পতিবার ইউসুফগঞ্জ গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা শ্রী অমূল্য চন্দ্র দাসের ছেলে শ্রী রাজয় দাস হরি (৩৮) সহ ৪৫ জন মিলে সম্মেলিতভাবে স্বাক্ষর দিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেছে।

সনাতন ধর্মালম্বীদের পক্ষে শ্রী রাজয় দাস হরি জানান, তার বাপ-দাদা পূর্ব পুরুষসহ এলাকার সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের মানুষ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ইউসুফগঞ্জ এলাকায় অবস্থিত শ্রী শ্রী সাধুবাবা শম্ভুনাথ ব্রহ্মচারী আশ্রমের মন্দিরে বছরের পর বছর পূজা-অর্চণা দিয়ে আসছে। এমতাবস্থায় একই গ্রামের মৃত সুনীল চন্দ্র দাসের স্ত্রী সবিতা রানী (৫৫) ও মৃত রমেন্দ্র বড়–য়ার ছেলে কৃষ্ণ বাবু (৬৫) কিছু দিন যাবত

তাহাদের অন্যান্য সহযোগিরা শ্রী শ্রী সাধুবাবা শম্ভুনাথ ব্রহ্মচারী আশ্রম মন্দিরটি জোর পূর্বক দখল করিয়া নেয়ার জন্য তাহারা দীর্ঘদিন যাবৎ ষড়যন্ত্র করে আসিতেছে এবং হিন্দু সম্প্রদায়ের কোন লোককে মন্দিরে ঢুকতে দেয় না এবং কেহ উক্ত মন্দিরে পূজা করিতে আসিলে তাহারা ওই ব্যক্তির উপর শারীরিক নির্যাতন করে। উল্লেখিত সবিতা রানী প্রায় সময়ই বানোয়াট, ভিত্তিহীন, ভূয়া ও মিথ্যা ঘটনা সাজাইয়া বিনা অপরাধে নিরীহ মানুষের বিরুদ্ধে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করে হয়রানি করে আসছে।

উক্ত ঘটনার ব্যাপারে উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবুকে জানানো হলে তিনি সরেজমিনে এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park