1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে চুনা ফ্যাক্টরী ও রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

  • আপডেট : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ২৩০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৌরসভার পানাম থেকে সনমান্দি যাওয়ার রাস্তায় অবস্থিত দুলালপুর এলাকায় একটি চুনা ফ্যাক্টরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ফ্যাক্টরী গুরিয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের।

সোমবার (৩০ আগষ্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইব্রাহিম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস কতৃপক্ষের ডেপুটি জেনারেল ম্যানেজার সুরুজ আলম, সোনারগাঁ থানার ওসি অপারেশন মাহফুজুর রহমানসহ থানা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় কয়েকটি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে চুনা ফ্যাক্টরীতে অবৈধ গ্যাস-সংযোগ দিয়ে বন্দর মুছাপুর ইউনিয়নের কামতাল এলাকার নুরে আলম তার ফ্যাক্টরি চালিয়ে আসছেন।

গত ১১ আগষ্ট উপজেলার পিরোজপুর এলাকায় তার আরো একটি চুনা ফ্যাক্টরীর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছন্ন করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় কয়েকটি রেস্টুরেন্ট’র ও মিষ্টির কারখানার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিনসহ অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার আইনে একটি মিষ্টির কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এবিষয়ে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইব্রাহিম বলেন, সোনারগাঁয়ে যত অবৈধ গ্যাস সংযোগ রয়েছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park