1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

হাইমচরে কৃষি মেলা উদ্বোধন

  • আপডেট : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ২৮০ বার পঠিত

আলমগীর, চাঁদপুর:

চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় উপজেলা কৃষি মেলার উদ্বোধন করেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন পাটওয়ারী।

আজ মঙ্গলবার হাইমচর উপজেলা কৃষি অফিস কর্তৃক কৃষি মেলার উদ্বোধন ও আলোচনা সভায় উপজেলা কৃষি অফিসার রাকিবুল হাসান শরীফের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি অফিসার মোঃ দেলোয়ার হোসেন মিন্টুর পরিচালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল ফয়সাল, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার ভজন হরি মজুমদার প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী বলেন, শেখ হাসিনা সরকার কৃষক বান্ধব সরকার। এ সরকার কৃষকদের ন্যায্য অধিকার দিয়েছে। আমার কৃষক ভাইরা এ সরকারের আমলে সার ও বীজের জন্য আন্দোলন করতে হয় না। আপনারা দেখেছেন বিএনপি জামাত শিবিরের সরকারের আমলে কৃষক ভাইরা সার ও বীজের জন্য রাস্তায় নেমেছিল। আপনারা কৃষি অফিসের সাথে যোগাযোগ করে কৃষি ফলন বেশী করেন অধিক লাভবান হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park