1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ২দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

  • আপডেট : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১৭২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ২দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গত রবিবার (১৪ই আগস্ট) পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নেমে জাহিদুল আলম মেহেদী (১৮) নামের এক কিশোর নিখোঁজ হয়।পরবর্তীতে ফায়ার সার্ভিস সহ এলাকাবাসী উদ্ধার অভিযান পরিচালনা করেও নিখোঁজ কিশোরের খোঁজ পায়নি। জাহিদুল ইসলাম মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস গ্রামের মনির হোসেনের ভাড়াটিয়া শহিদুল ইসলামের ছেলে। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সদর থানার কুনারপাড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় দুপুর ২টার দিকে ৮জন কিশোর মেঘনা নদীতে গোসল করতে নামে। তারা শাতরিয়ে নদীর দূরবর্তী স্থানে চলে যায়। এক পর্যায়ে তিনজন তীরে আসলেও জাহিদুল ইসলাম নদীর স্রোতের সাথে নদীর পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা পর্যন্ত উদ্ধারের চেষ্টার পরও নিখোঁজের সন্ধান পাওয়া যায়নি।

সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার জানান, নিখোঁজ কিশোরের সন্ধান মেলেনি,পরবর্তী ২দিন পর আজ লাশটি নদীর তীরে ভেসে উঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park