1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

প্রয়াত সাংবাদিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

  • আপডেট : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ২৩৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মরহুম সাংবাদিক কামাল হোসেনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (৩০ জুলাই) বিকেলে সামাজিক সংগঠন ষোলোআনা ও সোনারগাঁয়ের সকল সাংবাদিকের যৌথ উদ্যোগে সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সহায়তা প্রদান করা হয়।

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সনমান্দি ইউনিয়ন পরিষদের জাহিদ হাসান জিন্নাহ, চকরিয়া মাতামহুরী তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মো. আব্দুল জাব্বার, সাংবাদিক অসিত কুমার দাস, আল আমিন তুষার, হাসান মাহমুদ রিপন, শাহাদাত হোসেন রতন, গাজী মোবারক হোসেন, পনির ভূইয়া, ফরিদ হোসেন, মশিউর রহমান, দ্বীন ইসলাম অনিক, হারুন অর রশিদ, পারভেজ হোসেন, সোনারগাঁ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উর্মি আক্তার প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মরহুম সাংবাদিক কামাল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরে কামাল হোসেনে স্ত্রী সালেহা বেগম ও মেয়ে কানিজ ফাতেমার হাতে নগদ ১ লাখ ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়।

এসময় সভাপতির বক্তব্যে, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন সাংবাদিকরা সমাজের আয়না। আজ দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের সকল খবর পেয়ে থাকি এই সাংবাদিকদের মাধ্যমে। আমি কলম সৈনিকদের পাশে ছিলাম এবং সব সময় থাকবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park