1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১১১২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় নিখোঁজের ৩ দিন পর হুমায়রা (৮) নামের এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ১০ দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সংলগ্ন উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় একটি কাঠবাগান ১ম শ্রেণীর শিক্ষার্থী শিশু হুমায়রার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হুমায়রা মৃধাকান্দী গ্রামের দুলাল মিয়ার মেয়ে এবং সে স্থানীয় নাগেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর শিক্ষার্থী।

নিহত হুমায়রার মা সেতারা বেগম বলেন, আমার ছেলের বউ বৈশাখী (১৯) আমার মেয়েকে মেরে ফেলেছে। আমি তার বিচার চাই।

নিহত হুমায়রার বাবা দুলাল মিয়া জানান, গত মঙ্গলবার সকাল ১১ টা থেকে শিশু হুমায়রা নিখোঁজ হয়। এরপর বহু খোঁজাখুঁজির করেও তার কোন সন্ধান পায়নি। গতকাল সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পায় যে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে নয়াগাঁও এলাকায় কাঠবাগানে মাটির নিচে হুমায়রার লাশের অর্ধেকাংশ পুঁতে রাখা অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে, সোনারগাঁও থানার ওসি মো. হাফিজুর রহমানের নেতৃত্বে এসআই মোস্তাফিজুর রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ বিল্লাল হোসেন ঘটনাস্থলে ছুটে আসেন। এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ নিহত শিশু হুমায়রার বড় ভাই সজীব মৃধা (২৫), তার ভাবি বৈশাখী আক্তার (১৯) ও বৈশাখীর মা মনোয়ারা বেগমকে (৩৮) জিজ্ঞাসাবাদের জন্য সোনারগাঁও থানায় নিয়ে যাওয়া হয় বলে জানান। তবে আটকের বিষয়টি এ রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত করেননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park