1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

মাদারীপুরে ভূমিহীন-গৃহহীনদের মধ্যে গৃহ-জমি হস্তান্তর

  • আপডেট : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ২২১ বার পঠিত

সাবরীন জেরীন, মাদারীপুর

বৃহস্পতিবার সকালে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে সারা দেশে ২৬ হাজার ২২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরেই মাদারীপুরের চারটি উপজেলার ১২৬ জন ভূমিহীন-গৃহহীন পরিবারের মধ্যে গৃহ-জমি হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মাদারীপুর সদর উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

এ পর্যন্ত জেলায় এক হাজার দশটি ভূমিহীন-গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ করা হয়েছে। যার মধ্যে ৯৭৭টি পরিবারের কাছে ইতমধ্যে গৃহ-জমি হস্তান্তর করা হয়েছে। বাকি ৩৩টি ঘর এখনও নির্মাণাধীন রয়েছে। সদর উপজেলায় ২১৩টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে মাদারীপুর সদর উপজেলার আয়োজনে আছমত আলী খান অডিটরিয়ামে যুক্ত হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক নৌমন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি, ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার জহিরুল ইসলাম, জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ওবাইদুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার চাই লাউ মারমা, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনউদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাজাহান হাওলাদার, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park