1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে বিপুল পরিমান ফেনসিডিল ও গাঁজাসহ গ্রেপ্তার ২

  • আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ২৩৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২০১ বোতল ফেনসিডিল ও ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

মঙ্গলবার (১৯ জুলাই) সকালে সোনারগাঁ থানাধীন আষাড়িয়ারচর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় ২০১ বোতল ফেন্সিডিল, ২৬ কেজি গাঁজাসহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মিনি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন বন্যাকান্দির সিরাজচর বাজার এলাকার মৃত মোসলেম এর ছেলে মোঃ তাজুল ইসলাম (২৪) এবং বরিশাল জেলার উজিরপুর থানাধীন বোড়াকোঠা এলাকার মোঃ আবুল কাশেম এর ছেলে মোঃ ইমরান (২৪)।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিরা ছদ্মবেশী মাদক ব্যবসায়ী। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য কাভার্ড ভ্যান চালক এবং হেলপারের ছদ্মবেশ ধারণ করে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা পরিবহন করে নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park