1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

ছাত্রলীগের সাবেক সভাপতি শোভন সড়ক দুর্ঘটনায় আহত

  • আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১৯৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও তার স্ত্রী সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন। সোমবার (১৮ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে বগুড়ার শাহজাহানপুরে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় শোভন তার স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে প্রাইভেটকারে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। রাত সাড়ে ১২টার দিকে বগুড়ার শাহজাহানপুরে পৌঁছালে একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন শোভন ও তার স্ত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।

শোভনের বাবা ভুরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী খোকন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, শোভনের মাথায় ১১টি সেলাই দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন‍্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।

ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি মোস্তাফিজুর রহমান মানিক অন্য একটি সূত্রের বরাত দিয়ে জানান, বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান, এসজেডএমসি-এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসিন, অধ্যাপক রেজাউল আলম জুয়েল, সহযোগী অধ্যাপক সুশান্ত কুমার সরকারসহ বগুড়া বিএমএ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতারা তাকে দেখতে আসেন ও সার্বিক খোঁজখবর নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park