1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

গর্ভ ফেটে জন্ম হওয়া সেই নবজাতক সুস্থ আছে

  • আপডেট : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৩৯৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:- ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় মারা যাওয়া অন্তঃসত্ত্বা মায়ের গর্ভ থেকে প্রসব হওয়া সেই শিশুটি সুস্থ আছে। শিশুটি বর্তমানে ময়মনসিংহ নগরীর লাবীব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শিশুটি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন বেসরকারি মেডিকেল সিবিএমিবির সহযোগী অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান। শনিবার (১৬ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে এ বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, শিশুটির সামগ্রিক অবস্থা আমরা পর্যবেক্ষণ করেছি। বর্তমানে শিশুটি ভালো আছে এবং আশঙ্কামুক্ত রয়েছে।

অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান আরও বলেন, যেহেতু শিশুটির মা নেই সেহেতু তাকে ফর্মুলা দুধ খাওয়ানো হচ্ছে। বাচ্চাটির ডান হাতে দুইটি হাড় ভাঙা রয়েছে সেটির জন্য আলাদা চিকিৎসা করা হচ্ছে। আশা করছি তার কোনো ধরণের সমস্যা হবে না।

এদিকে রাতে শিশুটিকে দেখতে লাবীব হাসপাতালে যান ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। এ সময় তিনি শিশুটির পাশে থাকার কথা জানিয়ে সাংবাদিকদের বলেন, সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন মারা গেলেও আল্লাহর অশেষ রহমতে নবজাতকটি বেঁচে আছে এবং সুস্থ আছে। তার আপনজনদের হারালেও আমরা তার পাশে আছি।

এর আগে শিশুটির চিকিৎসা খরচ ও ভরণপোষণসহ সকল দায়িত্ব নেয়ার কথা জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ত্রিশাল উপজেলার এক ব্যক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park