1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীদের হামলায় আহত-৪

  • আপডেট : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৪৮৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের নয়াবাড়ি এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী আল আমিন (৩৬) ও সোহেলের (৩৭) নেতৃত্বে ১০-১২জনের একদল সন্ত্রাসী মিলে আবু তালেব, আলআমিন, আরমান মুকবুল হোসেন নামে ৪জনকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে।

আহতদের চিকিৎসার জন্য সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় গতকাল শনিবার আহতদের মামা মো. বাবুল বাদী হয়ে আল আমিন, সোহেল, মোজাহিদ, নাছির ও কাশেমসহ ৭-৮জনকে অজ্ঞাতনামা আসামী করে সোনারগাঁও থানায় একটি অভিযোগ করেছে।

জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে কাঁচপুর নয়াবাড়ী দ্বীন ইসলামের ছেলে, আল আমিন এবং কাউয়ুমের ছেলে সোহেল, মোজাহিদ, নাছির ও কাশেমের নেতৃত্বে আরো ৭-৮জনে মিলে পরিকল্পিতভাবে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নয়াবাড়ি মসজিদের সামনে আবু তালেব, আলআমিন, আরমান মুকবুল হোসেনের উপর হামলা চালায়। এ সময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে আবু তালেব, আলআমিন, আরমান মুকবুল হোসেন নামে ৪জন মারাত্মক রক্তাক্ত জখম করে।

এ ব্যাপারে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park