1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

  • আপডেট : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ২০৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহসড়কে বাস প্রাইভেটকারের সংঘর্ষে সুমাইয়া মাহিমা খাতুন নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ ছাত্র।

শুক্রবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার দড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। ২২ বছর বয়সী মাহিমা খাতুন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। তিনি রাজধানীর আফতাব নগর এলাকার বাসিন্দা। আহতরা হলেন, মোহাম্মদ আনান (২২), সাইদুল ইসলাম (২২) মো. রাহাত (২২), মো. হাবিব (২২)।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, একটি সাদা প্রাইভেট কারে করে ৫ জন শিক্ষার্থী চট্টগ্রাম লেন হয়ে মেঘনার দিকে যাচ্ছিল। তাদের গাড়িটি দড়িকান্দি এলাকায় ইউটার্ন নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

এ সময় উল্টো দিক থেকে আসা ঢাকাগামী লেনের একটি বাসের সাথে সংঘর্ঘে প্রাইভেটকারের ৫ শিক্ষার্থী আহত হন। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে সুমাইয়া মাহিমা খাতুনের মৃত্যু হয়। তার মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাস ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park