1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে ইউনিসেফের সহযোগিতায় কোভিড-১৯ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ৩৭৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

কোভিড-১৯ প্রতিরোধের ঝুঁকি নিরূপণ যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা জোরদার করণের লক্ষ্যে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় কোভিড-১৯ রেসপন্স টিমের উদ্যোগে ওরিয়েন্টশন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) সোনারগাঁওয়ের প্রাণকেন্দ্র মোগরাপাড়া চৌরাস্তায় কলাপাতা রেস্টুরেন্টে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। ইউনিসেফের দ্যা হাঙ্গার প্রজেক্টের কনসোর্টিয়াম এবং সাজিদা ফাউন্ডেশনের সহযোগী হিসেবে ভলান্টিয়ার অপর্চুনিটিজ এই ওরিয়েন্টশনের আয়োজন করে। ভলান্টিয়ার অপার্চুনিটিজ সোনারগাঁ উপজেলার ক্যাম্পেইন অফিসার সাবিনা আক্তার বৃষ্টির সভাপতিত্বে সেমিনারে সঞ্চালনায় ছিলেন ক্যাম্পেইন অফিসার রাশেদুল ইসলাম সেতু।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা এর বীর মুক্তিযোদ্ধা জনাব মোস্তফা আহমেদ। বিশেষ অতিথি বিডি ক্লিন সোনারগাঁ উপজেলা শাখার সমন্বয়ক ও সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান রানা, সাংবাদিক হারুন অর রশিদ, আমরা করোনা যোদ্ধা সোনারগাঁও উপজেলা টিম লিডার মোঃ সানাউল্লাহ বেপারী, সোনারগাঁও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফারুক হোসেন।

সেমিনারে বক্তারা জনসাধারণের মধ্যে কোভিড-১৯ বিষয়ে অসচেতনতা ও অবহেলার কারণে সম্প্রতি সংক্রমণ হার বৃদ্ধি পেয়েছে। তাই কোভিড-১৯ প্রতিরোধে সচেতনতার কোন বিকল্প নেই। এ পরিস্থিতিতে কোভিড-১৯ ঝুঁকি নিরূপণ যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা জোরদার করতে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইউনিসেফের সহযোগিতায় নারায়ণগঞ্জে জেলার সদর উপজেলাসহ মোট পাঁচটি উপজেলায় কোভিড-১৯ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করছে ভলান্টিয়ার অপার্চুনিটিজ। উপজেলায় উঠান বৈঠক, মাইকিং কার্যক্রম এবং ধর্মীয় নেতাদের সাথে আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে কোভিড-১৯ প্রতিরোধ বিষয়ে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে সংগঠনটি কাজ করছেন।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোনারগাঁ উপজেলা শাখা, আনসার প্রতিনিধিগন , ভলেন্টিয়ার প্রতিনিধিগন, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিগন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park