1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে মেঘনা ইকোনমিক জোনে প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড

  • আপডেট : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ৩৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার টিপরদী এলাকায় অবস্থিত মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনের সোনারগাঁ প্রিন্টিং এন্ড প্যাকেজিং নামের একটি কার্টুন তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল পৌনে ৮ টার দিকে কার্টুন তৈরির ওই কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিস, মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিস ও গজারিয়া ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সকাল পৌনে ৮ টার দিকে ইকোনমিক জোনের সোনারগাঁও প্রিন্টিং এন্ড প্যাকেজিং কারখানার উত্তর পশ্চিম পাশ থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী মেঘনা গ্রুপের শ্রমিক আওলাদ হোসেন জানান, আগুনে কারখানার ভেতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনের খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে ১৪টি ইউনিট ইতোমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। অবশেষে ১১ টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডের ঘটনায় একজন আহত হয়েছেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনের খবর পেয়েই আমাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপন করা সম্ভব হয়নি। তবে সাড়ে ৩ ঘন্টায় অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তদন্তের পর ক্ষতির পরিমাণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park