1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

আইএমইআই নম্বর পরিবর্তন করে মোবাইল বিক্রি, ৩ বছর জেল

  • আপডেট : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ৩৩৬ বার পঠিত

নিউজ ডেস্ক:-

চোরাই মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির দায়ে রাজশাহীর আদালত এক ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এছাড়া তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধ না করলে আরও তিন মাসের কারাদণ্ড।

সোমবার (৪ জুলাই ) সকালে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম মিজানুর রহমান (৩০)। বগুড়ার কাহালু উপজেলার পাতাঞ্জ গ্রামে তার বাড়ি। বাবার নাম নজরুল ইসলাম। বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া বাজারে ‘মিজান মোবাইল সার্ভিসিং’ নামে তার একটি সার্ভিসিংয়ের দোকান আছে।

রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মিজানুর রহমান তার দোকানে আইএমইআই নম্বর পরিবর্তনের বিশেষ ইলেক্ট্রনিক্স যন্ত্র ‘মিরাক্কেল বক্স’ ব্যবহার করতেন। এটির মাধ্যমে তিনি চোরাই মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রি করতেন। ফলে চোরাই ওই মোবাইল আর শনাক্ত করা যেত না।

মিজানুরের এ কর্মকাণ্ডের তথ্য পেয়ে ২০১৮ সালের ৬ নভেম্বর দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম অভিযান চালান। এ সময় তিনি মিরাক্কেল বক্স, দুটি মোবাইল ফোন ও কম্পিউটারসহ মিজানুরকে গ্রেফতার করেন। এ নিয়ে তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা করেন এসআই আবদুস সালাম। পরবর্তীতে আদালতে মামলার অভিযোগপত্র দাখিল হলে অভিযুক্ত মিজানুরের বিচার শুরু হয়।

বিচার চলাকালে ১২ জন সাক্ষীর সাক্ষ্যে মিজানুরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। তাই আদালত তাকে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park