1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শ্বশুড়বাড়ির সবাই পলাতক

  • আপডেট : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ২৭৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের গাজারিয়াপাড়া এলাকায় মোসাঃ জুনু আক্তার (২২), নামে এক কন্যা সন্তানের জননীকে যৌতুকের দাবিতে গলাটিপে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ হত্যাকান্ডকে আত্মহত্যা বলে এলাকায় চালিয়ে দেয়ার চেষ্টা করেছে স্বামী ও শশুর বাড়ির লোকজন।
নিহত মোসাঃ জুনু আক্তার উপজেলার জামপুর ইউনিয়নের মুছারচর গ্রামের আলী হোসেনের মেয়ে।

নিহতের বড় ভাই সোলেয়মান জানান, আমার ছোট বোন মোসাঃ জুনু আক্তারকে প্রায় ৪ বছর আগে পাশ^বর্তী সাদিপুর ইউনিয়নের গাজারিয়াপাড়া গ্রামের দাইয়ানের ছেলে কবিরের কাছে ইসলামিক শরিয়া মোতাবেক বিবাহ দেই। বিবাহর সময় নগদ ৫লাখ টাকা, ৬ ভরি ওজনের স্বর্ণালংকার ও বিভিন্ন আসবাবপত্র যৌতুক হিসেবে দিয়ে দেয়া হয়। ঘাতক স্বামী মাদকাসক্ত ও বেকার হওয়ায় গৃহবধূ মোসাঃ জুনু আক্তারকে তার পিত্রালয় টাকা এনে দেয়ার জন্য প্রায় মারপিট করতো। গতকার শনিবার ভোর রাতে স্বামী কবিরের সঙ্গে মোসাঃ জুনু আক্তারের ঝগড়া হয়। এ ঝগড়াকে কেন্দ্র করে স্ত্রী জুনু আক্তারকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে লীলাফুলা জখম করে এবং গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ঘরের ভেতরে নিহতের লাশ ফেলে ২বছরের শিশু কন্যা রোজ মনিকে সঙ্গে নিয়ে বাড়ির সবাই পালিয়ে যায়।
এদিকে পাশের বাড়ির লোকজন ঘটনার আলামত দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পরে সোনারগাঁও তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ পরিদর্শক মো. জাকির রব্বানীর নেতৃত্বে নিহত গৃহবধূ মোসাঃ জুনু আক্তারের লাশ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় নিহতের শরীরের পিঠে ও বিভিন্ন স্থানে লীলাফুলা জখনের চিহ্ন দেখতে পায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park