1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ট্রাক, নিহত ১

  • আপডেট : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে হেলপারের মৃত্যু হয়েছে। নিহত হেলপার মোঃ শান্ত (১৯) ঝিনাইদহের কালিগঞ্জের মৃত মহব্বত আলীর ছেলে। এ ঘটনায় ট্রাক চালক মোঃ রুবেল (২৫) আহত হয়েছেন।

শনিবার ভোরে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর চাঁদমহল সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে চাঁদমহল সিনেমা হলের সামনে মালবাহী একটি ট্রাক বেপরোয়া গতিতে চালানো অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে এসএসর একটি দোকানে ঢুকে যায়। এসময় গাড়ির চালককে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং হেলপার গুরুতর জখম প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ নবীর হােসেন জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। গাড়িটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park