1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্র নিহত

  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ২০০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে নূর হোসেন নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সে সরকারি তোলারাম কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র। নিহত নূর হোসেন ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার বাসিন্দা।

২৮ জুন মঙ্গলবার সকাল দশটার দিকে কলেজ যাবার পথে চাষাঢ়া স্টেশনের ইসদাইর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঢাকা থেকে ছেড়ে আসা মেইল ট্রেনটি নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিল। ওই ট্রেনে চড়েই নূর হোসাইন কলেজের দিকে যাচ্ছিল। দরজার পাশে দাঁড়িয়ে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় অসাবধানতাবশত ট্রেন থেকে ছিটকে লাইনের উপর পড়ে ঘটনাস্থলেই নিহত হয় নূর হোসেন।

নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park