1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে সোনারগাঁও সরকারী কলেক শিক্ষার্থীদের বিক্ষোভ

  • আপডেট : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ২১৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দু’জন নেতা মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয় সরকারী কলেজের শিক্ষার্থীরা।

রবিবার (১৯ জুন) বেলা ১০টায় সোনারগাঁও সরকারী কলেজের প্রধান ফটক থেকে শুরু করে মোগরাপাড়া কাঁচা বাজার, মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে ফুলবাড়িয়া এলাকা হয়ে আবারো কলেজ ফটকে শেষ হয় শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচি।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের নেত্রী নূপুর শর্মা ও নাভীন কুমার জিন্দাল মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করেছে। তাদের এমন কর্মকাণ্ডে সারা বিশ্বের মুসলিম সমাজ তীব্র প্রতিবাদ জানাচ্ছে। আমরা বিজেপির এসব নেতাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’

প্রসঙ্গত, সম্প্রতি বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নভীন কুমার জিন্দাল মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি করলে ফুসে ওঠে পুরো মুসলিম বিশ্ব। ইতোমধ্যে এ ঘটনায় বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদে সরব হয়ে সকল ভারতীয় পণ্য বর্জন করেছে। বাংলাদেশেও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ ইসলামি দলগুলো এ কঠোর প্রতিবাদ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park