1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সভাপ‌তি মোয়া‌জ্জেম ও সম্পাদক কুদ্দুস কাল‌কি‌নি‌তে শিক্ষক স‌মি‌তির ত্রি-বা‌ষিক স‌ম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ১৯৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

বাংলাদেশ শিক্ষক সমিতি কাল‌কি‌নি উপ‌জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার ( ১৭ জুন) সকা‌লে কাল‌কি‌নি সরকা‌রি পাইলট ম‌ডেল বিদ্যালয় হল রু‌মে নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহদেব চন্দ্র বা‌ড়ৈর সভাপ‌তিত্বে।উপ‌জেলা শিক্ষক স‌মি‌তির সাধারণ সম্পাদক মোঃ ম‌নিরুজ্জামান সরদা‌রের সঞ্চালনায় উৎসব মুখর প‌রি‌বে‌শের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।

উ‌দ্বোধক হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা শিক্ষক স‌মি‌তির সাধারণ সম্পাদক মোঃ লাল‌মিয়া জমাদ্দার। এতে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষক স‌মি‌তির সভাপ‌তি মোঃ সৈয়দ আকমল হো‌সেন পিলু।

বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষক সমিতি সা‌বেক সভাপ‌তি আওলাদ হো‌সেন মাস্টার, প্রধান বক্তা ছিলেন কা‌লিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস কুদ্দুস। বক্তব্য রা‌খেন ক্রো‌কিরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়া‌জ্জেম হো‌সেন, এনা‌য়েতনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম,আলীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান,কা‌লিগজ্ঞ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হা‌বিবুর রহমান। সম্মেলনে বক্তারা শিক্ষা জাতীয়করণসহ বিভিন্ন দাবি জানান। এই দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন। এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে দ্রুত সময়ের মধ্যে জাতীয়করণের দাবী মানা না হলে আগামীতে আন্দোলনের কর্মসূচী দেয়া হবে বলে হুশিয়ারী দেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park