1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

আমি পৌরবাসীর সেবায় জীবন উৎসর্গ করে দিতে চাই মেয়র প্রার্থী মোহাম্মদ হোসাইন

  • আপডেট : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ২৫২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

সোনারগাঁও পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মেয়র পদপ্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ ক্রীড়া বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের জনসংযোগ ও উন্নয়ন বিষয়ক উপসম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন ‘আধুনিক পৌরসভা আমাদের অঙ্গীকার” শ্লোগানে উঠান বৈঠক করেছেন।

শুক্রবার (১৭ জুন) বিকালে সোনারগাঁও পৌরসভা ৮নং ওয়ার্ড পৌর ভবনাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলাম রফিকের বাড়িতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়

উক্ত উঠান বৈঠকে মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন ছাড়া আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা শ্রমিকলীগের সাবেক আহবায়ক মাহবুবুর রহমান মিলন, সোনারগাঁ উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব মশিউর রহমান শামিম, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা রফিকুল ইসলাম রফিক, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, সমাজ সাবেক মোঃ ইউনুছ মিয়া, গোলাম মোস্তফা, সোলায়মান মিয়া, শাহ আলী, হারুনুর রশিদ, আলমগীর চৌধুরী, মতিন মিয়া, ফুলমিয়া, আব্দুল হাই, রফিক মিয়া সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এলাকার যুবকগন ও গণ্যমাণ্য ব্যাক্তিগণ ছিলেন।

এসময় ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসাবে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। নৌকা প্রতীক পেয়ে মেয়র নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সকলের কল্যানে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং যে কোন সময় এলাকার মানুষের সুবিধা-অসুবিধায় তাদের পাশে থাকবেন বলে আশা ব্যক্ত করেন।

আপনাদের দোয়া ও সমর্থনে আমি মেয়র হিসেবে নির্বাচিত হলে সোনারগাঁও পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভায় রুপান্তরিত করবো।
বিভিন্ন এলাকার রাস্তা ও ড্রেন নির্মান সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করবো এবং জলাবদ্ধতার অভিশাপ থেকে পৌরবাসীকে মুক্তকরবো ইনশাআল্লাহ ।

উঠান বৈঠক শেষে বৈরী আবহাওয়াও উদ্ববগঞ্জ বাজারে জনসংযোগ করেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park