1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

  • আপডেট : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৩৪২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই পুলিশ কর্মকর্তার ওপরে হামলা চালিয়ে মারধর করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা করা হয়েছে।

রবিবার (১২ জুন) সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন বাদী হয়ে সাত জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।

আসামিরা হলেন-আব্দুল আওয়ালের ছেলে ও পলাতক আসামি মো. আমিন (৪০), হাফিজ উদ্দিন (৪৬), বিনা বেগম (৪১), আছমা (৩৮), মৃত গেদু মিয়ার ছেলে আব্দুল আউয়াল (৭৪), হাফিজ উদ্দিনের ছেলে শরীফ (২২) ও আরমান (২৪)।

মামলার এজাহারে বলা হয়, একটি মারামারির মামলায় আসামি আমিনের বিরুদ্ধে ওয়ারেন্টে তামিল হয়। গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ জুন দুপুরে কাঁচপুর সংলগ্ন সিনহা গার্মেন্ট এর সামনে থেকে আমিনকে গ্রেফতার করে এসআই মো. ফারুক হোসেন ও এসআই মেরাজুল ইসলাম সোহাগ। দেহ তল্লাশী করে আমিনকে পুলিশ ভ্যানে উঠানোর সময়ে তাদের ধাক্কা দিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। পরে রূপগঞ্জের যাত্রামুড়া ব্রীজ সংলগ্ন পানি উন্নয়ন বোর্ড অফিস এলাকা থেকে তাকে পুনরায় গ্রেফতার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আমিনের ভাই-বোন সহ আত্মীয় (মামলার ২ থেকে ৭ নং আসামী) পূর্ব পরিকল্পিতভাবে দুই পুলিশ কর্মকর্তার ওপরে হামলা করে। হত্যার উদ্দেশ্যে তারা লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে দুই কর্মকর্তার মাথায়, হাতে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে জখম করে। এ সময় আসামি আমিনকে তারা ছিনিয়ে নিয়ে যায়। এছাড়াও হামলাকারীরা একটি ওয়াকিটকি ওয়ারলেস ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত পুলিশ কর্মকর্তা মেরাজুল ইসলাম সোহাগের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, একটি মারামারির মামলায় আসামি আমিনের ওয়ারেন্ট হয়। আসামিকে গ্রেফতার করতে গেলে তাদের মারধর করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park