1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পদ্মায় ফেরিতে আগুন, হতাহতের ঘটনা ঘটেনি

  • আপডেট : শনিবার, ১১ জুন, ২০২২
  • ১৬৮ বার পঠিত

নিউজ ডেস্ক:-

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে যাত্রী ও যানবাহন নিয়ে ছেড়ে যাওয়ার সময় ফেরিতে আগুন লেগেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার (১১ জুন) সকাল সোয়া ৫টার দিকে মাঝিকান্দি চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে।

ঘাট ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো যাত্রী ও যানবাহন নিয়ে ফেরি রোকেয়া শিমুলিয়া ঘাট থেকে ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে ছেড়ে মাঝিকান্দি যাচ্ছিল। মাঝিকান্দি চ্যানেলে প্রবেশের পর ফেরির একটি কক্ষে আগুন লাগে। সে সময় ফেরিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে ফেরির পাম্পের পানি দিয়ে আগুন নেভানো হয়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক বাণিজ্য ফয়সাল আহমেদ বলেন, কয়েল অথবা যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হতে পারে‌। তবে আগুনে ফেরিতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ভোর পৌনে ৫টার দিকে ফেরি রোকেয়া ৩৫-৪০টি গাড়ি ও যাত্রী নিয়ে শরীয়তপুরের মাঝিকান্দি ঘাটের দিকে যাচ্ছিল। ফেরিটি সোয়া ৫টার দিকে বড় নদী থেকে মাঝিকান্দি চ্যানেলে পৌঁছালে ক্যান্টিনের পাশের একটি তালাবদ্ধ কক্ষ থেকে আগুন ও ধোঁয়া বের হতে থাকে। পরে ফেরিতে থাকা পাম্প ও আগুন নেভানোর মেশিনের সাহায্যে আগুণ নিয়ন্ত্রণ করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পরে ফেরিটি মাঝিকান্দি ঘাটে গিয়ে আনলোড করে যাত্রী ও যানবাহন নিয়ে শিমুলিয়া ঘাটে এসেছে।  বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park