1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

  • আপডেট : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৩৩৬ বার পঠিত

নিউজ ডেস্ক:-

সোনারগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শরীফুল ইসলাম(৩২) নামের এক যুবক নিহত হয়েছে।ঘটনার পর হত্যাকারী শাহ আলম(৪৫)কে স্থানীয় গ্রামবাসী রক্তমাখা ছুরিসহ আটক করে পুলিশের কাছে সপর্দ করেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে সোনারগাঁও থানা এরিয়া থেকে মাত্র ৩০০মিটার দূরে পৌরসভার হাতকোপা মেন্দিভিটা এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।নিহত শরীফুল ইসলাম চাদপুর জেলার দেবপুর ইউনিয়নের চতন্তর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।হত্যাকারী শাহ আলম সোনারগাঁও পৌরসভার অনন্ত মুছা এলাকার নজরুল ইসলামের ছেলে।
এলাকাবাসী জানায়,রাত আনুমানিক ১০টার দিকে হাতকোপা মেন্দিভিটা আয়েশা আমজাদ ক্লিনিকের সামনে থানা রোডের পাশে শরীফের মোবাইলে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ছিনতাইকারী শাহ আলম।এসময় শরীফুল তার মোবাইল না দেয়ায় ক্ষিপ্ত হয়ে গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে শাহ আলম।পরবর্তীতে আহত শরীফুলের ডাকচিৎকারে লোকজন এগিয়ে এসে ঢাকা হাসপাতালে নেয়ার পথে মারা যায় শরীফুল।পরবর্তীতে এলাকাবাসী ধাওয়া করে হত্যাকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান,শরীফুল ইসলাম নামের এক যুবককে গলায় ছুরিকাঘাতে হত্যার ঘটনায় হত্যাকারী শাহ আলম কে গ্রেফতার করা হয়েছে।মামলার বিষয়টি প্রক্রিয়াধিন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park