1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বিদ্যুৎপৃষ্ট হয়ে একই পরিবারের তিন গৃহবধূর মৃত্যু

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ১৮৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

নারায়ণগঞ্জে ঘরের মধ্যে জমে থাকা বৃষ্টির পানি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন গৃহবধুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ( ৯ ই জুন ) দুপুরে শহরের দেওভোগ আখড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রঞ্জিত ঘোষের স্ত্রী বিমলা রানী ঘোষ (৫২), নিখিল ঘোষের স্ত্রী বাসন্তী রানী ঘোষ (৪২) ও রূপক ঘোষের স্ত্রী মনি রানী ঘোষ (৩৮)।
তারা একই পরিবারের তিন ভাইয়ের তিন স্ত্রী। জানা গেছে, বিমলা রানী ঘরের গেট ধরে বৃষ্টিতে ঘরের মেঝে পরিষ্কার করতে গেলে ‍বিদ্যুতস্পষ্টি হওয়ার পর তাকে অসুস্থ্ ভেবে বাসন্তী রানী ঘোষ ও মনি রানী ঘোষ ধরে ফেলে। এতে তারাও বিদ্যুতস্পৃষ্ট হয়।

তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার নাজমুল হাসান তাদের মৃত ঘোষণা করেন। ডাক্তার জানান, হাসপাতলে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান নারায়ণগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইদুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park