1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

রাজধানীর বসিলায় জুতার কারখানায় আগুন

  • আপডেট : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ১৮৫ বার পঠিত

নিউজ ডেস্ক:-

রাজধানীর বসিলায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

সোমবার (৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে বসিলা সিটি হাউজিংয়ের ১২ রোডের একটি জুতার কারখানায় আগুনের সূত্রপাত হয়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. দেওয়ান আজাদ বলেন, আজ রাত সাড়ে ১০টায় বসিলা সিটি হাউজিংয়ের ১২ নম্বর রোডের একটি জুতার কারখানায় আগুন লাগার খবর পাই। আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে প্রায় এক ঘণ্টা কাজ করে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি। এছাড়া আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

আগুনে কোনো হতাহতের খবরও ফায়ার সার্ভিসের কাছে আসেনি বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park