1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বান্দরবানে ট্যুরিস্টদের সাথে ইতিবাচক আচরণ নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ১৭৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে বান্দরবানের নীলাচল, মেঘলা, নীলগিরিসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে। ব্যস্ততার জীবনে একটু প্রশান্তি পেতে তারা ছুটে যাচ্ছেন পাহাড়ে। কেউ এসেছেন বিশেষ দিন উদযাপন করতে, কেউ প্রকৃতি দেখতে, কেউ পরিবার-পরিজন নিয়ে একসঙ্গে ঘুরতে। প্রতিদিনই আগমন ঘটছে হাজারও পর্যটকের। বান্দরবান সদরে প্রবেশ পথে রেইছা যৌথ বাহিনীর চেকপোষ্টে প্রতিদিন হাজার হাজার পর্যটকদের আর্মি-পুলিশের চেকের মধ্যে পড়তে হয়। অনেক সময় যৌথ বাহিনীর সদস্যদের আচারণের কারনে পর্যটকদের সাথে মনমালিন্য সৃষ্টি হয়।

পুলিশের কাজ হচ্ছে রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষা করা, সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়া। কিন্তু কিছু পুলিশ সদস্যের উগ্র আচরণ নিরাপত্তার বদলে মানুষকে আরও নিরাপত্তাহীন করে তুলছে। মানুষের সঙ্গে স্বাভাবিক আচরণের পরিবর্তে অস্বাভাবিক আচরণ করা হচ্ছে। এই অবস্থায় মানবিক মূল্যবোধসহ মানুষের সঙ্গে কীভাবে আচরণ করতে হবে সেটা নিয়ে ট্যুরিস্ট পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিমের নের্তৃত্বে বান্দরবান পুলিশ লাইনে কর্মশালা অনুষ্ঠিত হল।

কর্মশালার বিষয়ে পুলিশ সুপার বলেন, টুরিস্টরা প্রবেশের শুরুতেই যাতে ভাল ব্যবহার পায় তা কর্মশালার মাধ্যমে পুলিশ সদস্যদের মন-মানসিকতার পরিবর্তন আনা হচ্ছে। থানা থেকে শুরু করে পুলিশ লাইন, পুলিশ ক্যাম্প, বিভাগ সবখানেই কাউন্সিলিং চলছে। দিনের শুরুতে পুলিশ সদস্যদের হাজিরা নেওয়ার সময় সবাইকে একসঙ্গে করে সিনিয়র অফিসাররা এই কাউন্সিলিং করছেন। কাউন্সিলিংয়ে পুলিশ সদস্যদের কী বলা হচ্ছে জানতে চাইলে মোহাম্মদ আব্দুল হালিম বলেন, আগত ট্যুরিস্টদের কোনও তল্লাশি চালাতে হলে কী নিয়ম মানতে হবে, কী ধরণের আচরণ করতে হবে তা জানানো হচ্ছে। সাধারণ মানুষকে যেনো সম্মান দেওয়া হয়,তাদের প্রতি যেনো ভদ্র আচরণ করা হয় সেগুলো তাদের বলা হচ্ছে।

পুলিশ সুপার আরো বলেন, সাম্প্রতিক কিছু ঘটনায় পুলিশের প্রতি সাধারণ মানুষের বিরূপ ধারণা হওয়ার আশঙ্কায় এই কাউন্সিলিং কর্মশালার ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের বলা হচ্ছে, এনআইডি তল্লাশির সময় নাগরিকদের যেনো ‘স্যার’ সম্বোধন করা হয়। এছাড়া, সাধারণ মানুষের অনুমতি নিয়েই আইন অনুযায়ী তল্লাশি করার কথাও পুলিশ সদস্যদের আবার স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park