1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

দুর্বৃত্তদের আগুনে পুড়লো নৌকা’ উপজেলা আ’লীগের পক্ষ থেকে ইঞ্জিঃ মাসুমের ক্ষোভ ও নিন্দা

  • আপডেট : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ২৯৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কালিগঞ্জ এলাকায় রাতের আধারে দুর্বৃত্তরা নৌকার ক্যাম্পে আগুন ধরিয়ে দেয়। পুড়ে যায় দলীয় প্রতীক নৌকা।

এ ঘটনায় গভীর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আহ্বায়ক কমিটির যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

তিনি এক প্রতিবাদ বার্তায় বলেন রাতের আধারে কেবা কারা নৌকার ক্যাম্পে হামলা করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে নৌকা সে সাথে ভাংচুর করা হয় নৌকার ক্যাম্প,এ ঘটনায় যারা সম্পৃক্ত আছে তদন্তের মাধ্যমে তাদেরকে বের করে দোষী সাব্যস্ত করে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

তিনি আরো বলেন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে এ ন্যাক্কারজনক ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না। তাই এই ঘটনার সাথে যারাই জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তি দাবি করেন।

উল্লেখ্য আগামী ১৫ জুন ৮ম ধাপে অনুষ্ঠিত হবে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন, এখানে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন সাবেক জেলা ছাত্রনেতা হাজী শাহ মোঃ সোহাগ রনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park