1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে যায়যায়দিনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২৯০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সত্য প্রকাশে অটুট থাকার অঙ্গীকারে পাঠক নন্দিত যায়যায়দিন ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

সোমবার (৬ জুন) সকাল ১১ ঘটিকায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্নাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

তিনি বলেন, ২০০৬ সালের ৬ জুন সাপ্তাহিক যে স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে দৈনিক হিসেবে আত্মপ্রকাশ করা যায়যায়দিনের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পত্রিকার সাথে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

এসময় দৈনিক যায়যায়দিনের সোনারগাঁও প্রতিনিধি কামরুজ্জামান রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের কাগজের সাংবাদিক আব্দুস সাত্তার প্রধান, বিজয় টেলিভিশনের দ্বীন ইসলাম অনিক, সোনারগাঁ উপজেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহ-সভাপতি সফিকুল ইসলাম ইমাম, দৈনিক ডেলটার কামাল উদ্দিন ভূঁইয়া, দৈনিক জনবানীর নুরনবী জনি, দৈনিক ঢাকা টাইমসের মো. ইমরান হোসেন, দৈনিক আজকালের খবরের মো. আকাশ, দৈনিক ইয়াদের আরাফাত হোসেন সিফাত, দৈনিক মুক্তখবরের শাহীন সাকি, দৈনিক ভোরের চেতনার লতিফুর রহমান দিপু, দৈনিক গনকণ্ঠের শাহরুখ আহমেদ, যুবলীগের সাজিদ মাহবুব, সোনারগাঁও থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল,নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক কাউসার আহাম্মেদ তুহিন, দৈনিক দিন প্রতিদিনের পারভেজ হোসেন, একাত্তুর বাংলা টেলিভিশনের রাশেদুল হাসান অভি, দৈনিক আশ্রয় প্রতিদিনের অহিদুল্লাহ, দৈনিক প্রভাতী খবরের দেলোয়ার হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park