1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে বিএনপির কার্যালয়সহ ৫টি দোকান আগুনে পুড়ে ছাই

  • আপডেট : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ২০৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঐতিহাসিক বারদি বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত বুধবার মধ্যরাতের অগ্নিকান্ডে বারদী ইউনিয়ন বিএনপির কার্যালয়সহ ৫টি দোকান পুড়ে গেছে।

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই বিএনপির কার্যালয় ও ৫টি দোকানের মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে বারদী ইউনিয়ন পরিষদের পাশে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হঠাৎ করে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে।

এ সময় নাসিরউদ্দিনের দোকান, আবু বকর সিদ্দিকের দোকান ও আবুল হোসনে গোডাউনসহ ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদারের নেতৃত্বে দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বিএনপির কার্যালয়ের প্রয়োজনীয় কাগজপত্র, আসবাবপত্র, বিভিন্ন দোকানে থাকা মোম, আগর বাতি, সন্দেশ, প্লাস্টিকের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
সোনারগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার জানান, দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। একটি গোডাউনে প্লাস্টিক পণ্য থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park