1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৩৭৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫৯৪ বোতল ফেনসিডিলসহ মো. সাইফুল ইসলাম (২০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃত মো. সাইফুল ইসলাম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন নবাবগ্রাম এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে।

এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার (ঢাকা মেট্টো- গ ১৯-৯৮৫৪) জব্দ করা হয়। রবিবার (২৯ মে) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গোপন সংবাদের ২৮ মে শনিবার সন্ধ্যায় সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব।

অভিযানে ঢাকাগামী ১টি প্রাইভেটকার তল্লাশী করে ৫৯৪ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মো. সাইফুল ইসলামকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাইফুল প্রাইভেটকারের চালকের ছদ্মবেশ ধারণ করে দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল পরিবহন করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park