1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে দুই চাঁদাবাজ গ্রেফতার

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ২৪৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় পরিবহনে চাঁদা আদায়কালে ২ চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। বুধবার রাতে উপজেলার শিল্পাঞ্চাল কাঁচপুর হকার্স মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ১৪ হাজার ৭শ’ ৫ টাকাও উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন সোনারগাঁয়ের কাঁচপুর সোনাপুর এলাকার মৃত হাজী পিয়ার আলীর ছেলে নজরুল ইসলাম (৩৮), ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার চাতুয়া শরিফ মধ্যপাড়া এলাকার মৃত তোতা মিয়ার ছেলে লাবলু ভূঁইয়া (৪৯)।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব ১১ এর প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ এর সহকারী পরিচালক এএসপি রিজওয়ান সাঈদ জিকু এ তথ্য জানান।

তিনি জানান, কাঁচপুর হকার্স মার্কেট এলাকায় ফুটপাতের অস্থায়ী দোকান মালিকদের ভয়ভীতি দেখিয়ে ও হুমকি দিয়ে চাঁদাবাজি করার অপরাধে তাদের গ্রেফতার করা হয়। দীর্ঘদিন তারা ফুটপাতের বিভিন্ন অস্থায়ী দোকান মালিকদের গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দোকানপ্রতি ১শ’ থেকে ২শ’ টাকা হারে অবৈধ চাঁদা আদায় করে আসছিল। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই চাঁদাবাজকে গ্রেফতার করা হয়। চাঁদাবাজি বন্ধে র‌্যাবের এ অভিযান অব্যহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park